রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শরীয়তপুর ও ঢাকায় দুই চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

উচ্চকন্ঠ   21-May-2026   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরে ডা: নাসির ও রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা: রায়হান রাব্বানীর উপর হামলার প্রতিবাদ ও দোষীদের আইনের আওতায় আনার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ডাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত চিকিৎসকরা অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা: হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা: আব্দুল খালেক, সদর হাসপাতালেল শিশু কনসালটেন্ট ডা: আনোয়ারুল ইসলাম, ড্যাবের আজীবন সদস্য ডা: মোকাররম হোসেন, ডা: রেজাউল ইসলাম, ডা: আরাফাত রহমান, ডা: জাকির হেসেন, মনিরুল ইসলাম, শুভসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। একইসাথে স্বাস্থ্য সুরক্ষা আইনের দাবিও জানান তারা।

office@ukantho.com


Photo

যশোরে মুরগির জমজ বাচ্চা: দেশে প্রথম দাবী খামারীর

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের তফসিডাঙ্গা গ্রামে ঘটেছে...

Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

অবশেষে ছাত্রীকে তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করলেন প্রধান শিক্ষক

এস. এম. মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা...

Photo

জনগণের সমর্থনেই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত