সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বাজারে: নিহত ২, আহত ১০

উচ্চকন্ঠ   24-May-2025   46

Photo

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। শুক্রবার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের হালিম মিয়া (৬০)। ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের ভৈরব উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি বাজার করতে আসা লোকজনকে চাপা দেয়। এতে আঙ্গুর মিয়া (৪৫) ও হালিম মিয়া (৬০) ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকটি দুটি অটোরিকশাকে চাপা দিলে যাত্রীসহ ১০ জন পথচারী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে। ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাহাবুর রহমান দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে বাধা কোথায়: নজরুল

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র...

Photo

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে

এফএনএস: জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মো. সাগর হত্যা...

Photo

বরপক্ষের লোকদের উদ্ধারে গিয়ে নিজেই অবরুদ্ধ ওসি, উদ্ধার করলো সেনাবাহিনী

এফএসএস: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ থাকা বরপক্ষের...

Photo

শৈলকুপার শেখপাড়ায় সড়কের বাক-সরলীকরনভিটেমাটি হারানোর আশঙ্কা, রেহাই পাচ্ছে না কবরস্থানও

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: স্বামী ছেড়ে গেছে বিশ বছর আগে। তিন মেয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত