সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ৪ দিনের রিমান্ডে

উচ্চকন্ঠ   13-May-2025   54

Photo

এফএনএস: জুলাই আন্দোলনকেন্দ্রিক মিরপুর থানা এলাকায় হকার মো. সাগর হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত সোমবার রারত রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকাল টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার...

Photo

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪৫...

Photo

আগে একাত্তর নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল

এফএনএস: নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

Photo

শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনের কথা যেন মুখেও না আনে: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত