সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Jul-2025   82

Photo

একরামুল ইসলাম, কালীগঞ্জ প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সাত দফা দাবি আদায়ে জাতীয় সমাবেশ সফলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন জামায়াত এক র‌্যালী ও মিছিলের আয়োজন করে। মঙ্গলবার বিকালে উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর বাজারে বাজারে মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাও. ওলিউর রহমান ও কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা ওলিউর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুল হক মোল্লা, যুব বিভাগের সেক্রেটারী আব্দুল জলিল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ পূর্ব শাখা সভাপতি সবুজ হোসেন। সভাপতিত্ব করেন আট নম্বর মালিয়ট ইউনিয়ন আমির আহসান হাবীব। সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মেহেদী হাসান। সমাবেশে বক্তারা সাত দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই ঢাকার সমাবেশ বাস্তবায়নে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে টাকা দিয়েও মিলছে না সেবা: গ্রাহক হয়রানির অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর...

Photo

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি

এফএনএস: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী...

Photo

ভারতে গণমাধ্যমের ইউটিউব চ্যানেল ব্লকের বিষয়ে ব্যাখ্যা চাইবে সরকার

এফএনএস: ভারতে বাংলাদেশের কয়েকটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত