প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু
উচ্চকন্ঠ 11-Feb-2025 49
প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৫।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (যশোর অঞ্চল) ড. মো: মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠি চন্দ্র রায় , কালীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা দেদারুল ইসলাম , কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনিসহ উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা ।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি জানান, কৃষি প্রযুক্তি মেলায় ২২ টি স্টলে কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। কৃষকদের সঠিক পদ্ধতিতে চাষ করার জন্য আমরা সব সময় পরামর্শ দিয়ে আসছি। এ মেলায় এবার ফুল চাষীরাও তাদের উৎপাদিত ফুল প্রদর্শনের জন্য নিয়ে এসেছেন। তিনি বলেন আগামী বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ মেলা চলবে।
office@ukantho.com