শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনার জাতিসংঘ পার্কে সন্ত্রাসী হামলায় আহত কিশোরের মৃত্যু

উচ্চকন্ঠ   07-Apr-2025   54

Photo

এফএনএস: খুলনায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত কিশোর পলাশের মৃত্যু হয়েছে। সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত রোববার রাতে খুলনা নগরীর শান্তিধাম মোড়ের জাতিসংঘ শিশুপার্কের ঈদ মেলায় ধারালো অস্ত্রদিয়ে পলাশকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। নিহত পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খানের ছেলে। তার বয়স ১৭ বছর। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম জানান, পলাশ নগরীর মতলেবের মোড় এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য। গত শনিবার রাতে জাতিসংঘ শিশুপার্কের ভেতর প্রতিপক্ষের সঙ্গে পলাশের কথা কাটাকাটি হয়। এর জের হিসেবে গত রোববার রাত ৯টার দিকে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে পলাশের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পেট কেটে পলাশের নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। সকালে তার মৃত্যু হয়েছে। ওসি বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে রাত থেকেই অভিযান শুরু হয়েছে। লাশ দাফনের পর মামলা হবে।

office@ukantho.com


Photo

দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে: জামায়াত আমির

এফএনএস: দেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য...

Photo

নড়াইলে শিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ...

Photo

মাইলস্টোন শিক্ষার্থী আফনানের পরিবারের পাশে তারেক রহমান

এফএনএস: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত ছাত্র আফনান ফাইয়াজের শোকাহত...

Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত