রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

উচ্চকন্ঠ   11-Oct-2025   79

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত ও মেয়ে গুরুতর আহত হয়েছে। ১১ অক্টোবর শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দুলাল মুন্দিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় আলিয়া আক্তার (৪২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। তিনি দুলাল মুন্দিয়া মাঝেরপাড়ার মধু বিশ্বাসের স্ত্রী। এঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের মেয়ে মারিয়া (১৮)।
স্থানীয় সূত্রে জানাযায়, নিহত আলিয়া আক্তার শনিবার সন্ধ্যায় তার মেয়ে মারিয়াকে সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক আত্মীয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের বহনকারী ইঞ্জিন ভ্যানের এক্সেল ভেঙে পড়ে গেলে পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।
এদিকে মর্মান্তিক দূর্ঘটনার খবর শুনে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ হাসপাতালে ছুটে যান ও উপস্থিত পরিবারের সদস্যদের শান্তনা দেন। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক...

Photo

যশোরে মুরগির জমজ বাচ্চা: দেশে প্রথম দাবী খামারীর

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের তফসিডাঙ্গা গ্রামে ঘটেছে...

Photo

শামীমা হত্যা না আত্মহত্যা? সঠিক তদন্ত চায় এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক: গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় নিজ বাসা থেকে উদ্ধার...

Photo

নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: জয়নুল আবদিন ফারুক

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারি,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত