সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   18-Aug-2026   47

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাকে মারধর করে বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে হেফাজতে নেয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ে ক্লাস চলাকালে অভিযুক্ত শিক্ষক চিরকুটের মাধ্যমে ওই ছাত্রীকে বিদ্যালয়ের শৌচাগারে যেতে বলেন। চিরকুট পেয়ে সেখানে গেলে শিক্ষক তার সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই ছাত্রী কৌশলে সেখান থেকে বের হয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।
পরদিন সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পিয়ার আলী বলেন, ভুক্তভোগী ছাত্রীর কাছ থেকে তিনি জানতে পেরেছেন, অভিযুক্ত শিক্ষক তাকে প্রায়ই টাকা দিতেন। তবে সোমবারের ঘটনার বিষয়ে ছাত্রীটি বিদ্যালয়ের অন্য কোনো শিক্ষককে না জানিয়ে বাড়িতে চলে যায়। মঙ্গলবার সকালে শিক্ষক শাহ আলম বিদ্যালয়ে এলে স্থানীয় লোকজন তাকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে তিনি বিদ্যালয়ে যান এবং উপজেলা শিক্ষা অফিসে বিষয়টি জানান।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, স্থানীয়দের অবরোধ থেকে শিক্ষক শাহ আলমকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে এজাহার দিয়েছেন। এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে বুধবার আদালতে পাঠানো হবে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাহ আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

এফএনএস: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক...

Photo

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

এফএনএস: ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ...

Photo

ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের...

Photo

কালীগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যাবহার: কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত