সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

স্বাস্থ্য

নড়াইলে শিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Nov-2025   93

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে আজ দিনব্যাপী “ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সকাল থেকেই বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ওয়াকিবুজ্জামান অভি। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমান শেখ, তানভীর শিকদার এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম। এছাড়া আমির হামজা (ভিক্টোরিয়া কলেজ শাখা সেক্রেটারি) সহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচিতে প্রায় ১২০০ জনকে গাইনোকোলজি, মেডিসিন, গ্যাস্ট্রোলিভার বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্লাড টেস্ট সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবাও দেওয়া হয়।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা অংশগ্রহণকারীদের সেবা প্রদান করেন। আয়োজকরা জানান, মানবসেবা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এমন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজকদের প্রশংসা করেন এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

পুলিশ সেজে ওয়ারেন্টের ভয় দেখিয়ে বৃদ্ধের ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুত্রশোকে কাতর ষাটোর্ধ্ব এক বৃদ্ধ...

Photo

পরিবারসহ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের...

Photo

৮নং মালিয়াট ইউনিয়নের বাজেট পরবর্তী আলোচনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট...

Photo

সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস: সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত