রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় আওয়ামী লীগের তিন ইউপি চেয়ারম্যান কারাগারে

উচ্চকন্ঠ   11-Feb-2025   58

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় তিন ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বেলা ১১ টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ আদেশ দেন।
আসামীরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীন, কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল করিম সিরাজ ও হরিশংকরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম।
আদালত সূত্রে জানা গেছে, আসামীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের অর্ন্তর্বতী জামিনে ছিলেন। ৬ সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পর সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।
ওই ঘটনায় জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে ৪৬৮ জনের নামে মামলা করেন। মামলা নং- ঝিনাইদহ জিআর ৪০৩/২৪ ও ৩৯৩/২৪। মামলার এজাহারে বলা হয়, ঘটনার দিন আওয়ামী লীগের অস্ত্রধারী নেতাকর্মীরা বিএনপি সভাপতি ও দলীয় অফিসে হামলা চালায়।

office@ukantho.com


Photo

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশাসনিক আদেশে নয়, সম্পূর্ণ...

Photo

কর্মীদের ফেলে রাখা ময়লা পরিষ্কার করলেন বিএনপি নেতা হামিদ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: হলুদ রঙের পাঞ্জাবি...

Photo

আমরা কারো লাল চোখকে ভয় করি না: জামায়াত আমির

এফএনএস:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা...

Photo

বরগুনায় স্ত্রীর গলাকাটা ও স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: বরগুনায় নিজগৃহে স্বপন মোল্লা (৩০) ও আকলিমা (২৬) নামের দম্পতির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত