বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   29-Dec-2025   56

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে। সোমবার ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা আবার আমাকে এ আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এ অঞ্চলের মানুষের সেবা করার একটি সুযোগ আমি পেয়েছি। যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের সার্বিক উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, আর্থ-সামাজিক অবস্থার উন্নতি এবং অর্থনৈতিক কর্মকান্ড স¤প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কৃষকদের বিভিন্ন সমস্যার সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।রিকশায় করে মনোননয়ন জমা দিতে যান মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের মতো এবারও আপনারা যদি আমাকে সমর্থন দেন এবং ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে এ অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট দেবে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার তিনটি সংসদীয় আসনে গত রোববার বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে তিনজন, ঠাকুরগাঁও-২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ বছরের পুরাতন রাস মন্দিরে চুরি।

প্রবীর বিশ্বাস, প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর...

Photo

আগে একাত্তর নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল

এফএনএস: নির্বাচনী প্রতিপক্ষের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

Photo

অসুস্থ বিএনপি নেতা মাহবুবার রহমানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

জামির হোসেন ও মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা...

Photo

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ

এফএনএস:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত