শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি

উচ্চকন্ঠ   10-Nov-2025   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঝিনাইদহে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১০ নভেম্বর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হয়।
র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্ব স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানাসহ আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তাহলেই তরুণ ও যুব প্রজন্মই আগামীর কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলবে।

office@ukantho.com


Photo

মিটফোর্ডে হত্যাকান্ডের মূলহোতা মহিনের দায় স্বীকার

এফএনএস: রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী...

Photo

পুরো প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ-প্রহসনমূলক: রায়ের প্রতিক্রিয়ায় গার্ডিয়ানকে টিউলিপ

এফএনএস: শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ পার্লামেন্টের লেবার পার্টির এমপি...

Photo

আ. লীগ নিষিদ্ধ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা...

Photo

পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত