বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহারাজপুর ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আবেদন আহ্বান

উচ্চকন্ঠ   02-Jun-2026   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ৭নং মহারাজপুর ইউনিয়নের গর্ভবতী মা ও বোনদের জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচিতে আবেদন গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, যেসব নারী সর্বনিম্ন চার মাসের গর্ভধারণ সম্পন্ন করেছেন, তারা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ২০ বছর বা তার বেশি হতে হবে এবং গর্ভস্থ বা জন্মগ্রহণকারী সন্তানটি প্রথম অথবা দ্বিতীয় সন্তান হতে হবে। তৃতীয় বা পরবর্তী সন্তানের ক্ষেত্রে এই কর্মসূচির আওতায় আবেদন গ্রহণ করা হবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত আবেদন ফি ছাড়া আবেদন প্রক্রিয়ায় কোনো ধরনের অতিরিক্ত অর্থ গ্রহণ করা হয় না। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর কাছে অতিরিক্ত অর্থ প্রদান না করার জন্য ইউনিয়নবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কেউ অতিরিক্ত অর্থ লেনদেন করে প্রতারণার শিকার হলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য ৭নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা (মোবাইল: ০১৭১১-০৬৩৫৩০) অথবা মাজেদুল ইসলাম মাজু (মোবাইল: ০১৭১১-৭৪৩০৮৩)-এর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যোগ্য সকল গর্ভবতী মা ও বোনদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

office@ukantho.com


Photo

ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না: আসাদুজ্জামান রিপন

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশে...

Photo

কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ অতি দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে ‘অতি দ্রুত...

Photo

ফরিদপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, মরদেহ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় রেললাইনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত