মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

উচ্চকন্ঠ   10-Mar-2025   79

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবক আহসানুল ইসলাম অর্কিড (৩২) মারা গেছেন। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সকাল ১১ টার দিকে মারা যান তিনি । অর্কিড কালীগঞ্জ শহরের কাঠাল বাগান এলাকার ওসমান গনির একমাত্র ছেলে । অর্কিডের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন অর্কিডের পিতা ওসমান গনি ।
অর্কিডের পারিবার জানায় , প্রায় এক মাস আগে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান রিংকুর স্ত্রী তারিন খাতুনকে নিয়ে পালিয়ে যান অর্কিড। পরে তারা বিয়ে করেন এবং আত্মগোপনে থাকতে শুরু করেন। অর্কিড ও তারিন আগে থেকেই বিবাহিত এবং তাদের দুটি করে সন্তান আছে ।জানা যায়, চলতি মাসের ৬ মার্চ (বুধবার) সকাল ৭টার দিকে যশোরের পুরাতন কসবা রায়পাড়া বটতলা মসজিদের কাছে মিমাংসার কথা বলে ডেকে অর্কিডের শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠে। ঘটনার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অর্কিডের একাধিক ভিডিওতে বলতে শোনা যায় , তার শরীরে জোর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে মর্মে ভিন্ন ভিন্ন বক্তব্য। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , মৃত্যুর ব্যাপারটি আমি জানিনা । তবে অগ্নিদগ্ধের ঘটনাটি সেদিন আমি শুনেছিলাম। থানায় কোন মামলা হয়েছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন , প্লেস অব অকারেন্সে মামলা হওয়ার কথা । তাছাড়া এ থানাতে ওই পরিবারের কেউ এখনো আসেনি ।

office@ukantho.com


Photo

আ. লীগের পুনর্বাসন মানবো না: হেফাজতের সমাবেশে হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত...

Photo

রেল লাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন,...

Photo

হবিগঞ্জে ১৬ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এফএনএস: হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

Photo

আগামী নির্বাচনে ধানের শীষ ছাড়া আর কিছু পাত্তা পাবে না: দুদু

এফএনএস: আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ ছাড়া অন্যদলগুলো পাত্তা পাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত