সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   14-Jun-2025   63

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (১৪ জুন) সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশিল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে হাসপাতালের বিদ্যমান সমস্যা নিরসনে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মুস্তাফিজুর রহমানের কাছে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচীতে সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, প্রফেসর ডাঃ এ কে এম কামাল, প্রফেসর ড. আব্দুল মতিন, কমিটির উপদেষ্টা এবং শিল্পপতি ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, কমিটির উপদেষ্টা ডাঃ মোঃ শফিউল আলম সোহাগ, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোয়াজ্জেম হোসেন দিপু, ডাঃ মেহেদী ইসলাম টিটো, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি এম এ কুদ্দুস, মোঃ আব্দুস সবুর, আবু সালেহ মোঃ মুসা, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না, ফারুক হোসেন, সুরভী রেজা ও রেল আব্দুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ঝিনাইদহের ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালু করার দাবী জানান।
ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারন সম্পাদক প্রকৌশলী আবুল বাশার জানান, ঝিনাইদহের মানুষকে যাতে এসব সেবার জন্য যশোর, ফরিদপুর বা ঢাকায় ছুটতে না হয়, সে জন্য তারা বিদ্যমান সমস্যা নিরসনে আন্দোলন করছেন। সংগঠনটি আশা করেন, সরকার তাদের ৫ দফা দাবী পুরণে সচেষ্ট হবেন।

office@ukantho.com


Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে হিরো উমেন স্কলারশীপ প্রদান

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শিক্ষা বৃত্তি বাল্য বিবাহ বন্ধে সহায়ক...

Photo

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াত আমির

এফএসএস: জামায়াত আমির শফিকুর রহমান বলেছেন, ৮ নয়, বরং ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ...

Photo

ওডিআই থেকে মুসফিকের অবসরের ঘোষণা

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত