রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   13-Mar-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের আরাপপুরে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ ও জোহান পরিবারের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালের প্রথম প্রহর থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ ও বয়স্ক মানুষ খাদ্য সহায়তা নিতে আরাপপুর এলাকায় জড়ো হন। অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী সংগ্রহ করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য ৮ কেজি চাল, ১ কেজি চিনি এবং আধা কেজি সেমাই প্রদান করা হয়, যা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেন।
আয়োজকরা জানায়, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।

office@ukantho.com


Photo

দামোদরপুর বাজারে জামায়াতে ইসলামের টিউবয়েল স্থাপন ও নির্বাচনী অফিস উদ্বোধন

একরামুল তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জের ৩নং কোলা...

Photo

ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া উৎসব সম্পন্ন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতের স্নিগ্ধ সকালে ঝিনাইদহের অন্যতম...

Photo

আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন

এফএনএস: মাগুরায় চাঞ্চল্যকর শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে...

Photo

সংযোগ ভলেন্টিয়ার্সের উদ্যোগে ঝিনাইদহে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত