প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
উচ্চকন্ঠ 07-Oct-2025 94
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় সলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এর আগে ব্যান্ড পার্টি নিয়ে প্রবীণ সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও উচ্চকণ্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষাবিদ, সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীন হিতৈষী সংঘের সাবেক সভাপতি আনসার আলী মাষ্টার, বর্তমান সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী ও শিক্ষক ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ও স্বর্ণপদক প্রাপ্ত কৃষক হেলাল উদ্দিন, সদস্য আলাউদ্দিন আলা, খবির উদ্দিন, প্রভাষক আনিসুর রহমান, শিক্ষক ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সমিতির প্রবিন সদস্য ক্যান্সারে আক্রান্ত কুলসুম বেগমের চিকিৎসার্থে সংগঠনের পক্ষ থেকে ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়া সমিতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও নিমতলা জামে মসজিদের খতিব মাও. রুহুল আমিন। অনুষ্ঠান শেষে দরিদ্র মানুষের মধ্যে প্রায় ১ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়।
office@ukantho.com