সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন, আটক ১

উচ্চকন্ঠ   03-Apr-2025   54

Photo

হাবিব ওসমান, নিজকস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদে পল্লীতে পূর্ব শত্রুতার জেরে লোহার আঘাত করে আবু তালেব (২৫) নামের এক যুবককে হত্যা করেছে প্রতিপক্ষ আরেক যুবক। বুধবার (০২ এপ্রিল) দিবাগত বৃহস্পতিবার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গেল রাত ৩ টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে খোজ করতে থাকে একই গ্রামের রুবেল হোসেন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রড দিয়ে বুকে আঘাত করে। সে সময় আবু তালেবের শশুর ছবেদ আলী বাধা দিতে গেলে তাকে আঘাত করে রুবেল। পরে প্রতিবেশিরা আবু তালেব ও তার শশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর আটক হয়েছে অভিযুক্ত রুবেল হোসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আমরা আটক করেছি। সে এখন থানা হেফাজতে আছে।

office@ukantho.com


Photo

বিসিবির দায়িত্বে আসা নিয়ে মুখ খুললেন তামিম

এফএনএস নিউজ: কয়েকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন...

Photo

বরগুনায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন ভাইয়ের মৃত্যু

এফএনএস: বরগুনার পাথরঘাটা উপজেলায় বাস, মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে...

Photo

বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা...

Photo

চলন্ত বাসে ডাকাতি-যৌন নির্যাতন: গ্রেপ্তার ৩, ফোন ও টাকা উদ্ধার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতনের ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত