প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিএনপির ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে কর্মীসভা
উচ্চকন্ঠ 07-Feb-2025 56
প্রবীর বিশ্বাস, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক কর্মীসভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মীসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জননেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য, উচ্চকণ্ঠ অনলাইন নিউজ পোর্টাল ও ইউকে টিভির প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লাল, জামাল ইউনিয়ন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, মোহাম্মদ আলী খাঁ, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুবর রহমান মিলন, পৌর যুবদলের আহবায়ক শাহজাহান আলী খোকন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু তাহের হিরু। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের অর্থভান্ডার লুট করে ভারতে পালিয়ে গেছে। সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাই হাসিনার কর্মকান্ড সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকতে হবে। জননেতা হামিদ আরো বলেন, জননেতা তারেক রহমানের প্রণীত ৩১ দফা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। এলক্ষ্যে জনগণের কাছে যেতে হবে আর প্রতিটি দফা সম্পর্কে জানাতে হবে। বোঝাতে হবে ৩১ দফার প্রতিটি দফাতেই জনগণের কল্যাণ নিহীত আছে। বিএনপি জনতার রায় নিয়ে ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করবে।
office@ukantho.com