সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বর্ণাঢ্য আয়োজনে ঝিনাইদহে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

উচ্চকন্ঠ   15-Apr-2026   35

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ঝিনাইদহে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দঘন র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি পানি উন্নয়ন বোর্ড মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শাড়ি, পাঞ্জাবিসহ বাহারি পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শহরজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
র‌্যালির অন্যতম আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনা। গরুর গাড়ি, পালকি, কলস, কুলা এবং গাছি, কামার, কুমার, তাতি ও জেলেদের সাজে নারী-পুরুষের অংশগ্রহণ দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। এসব উপস্থাপনার মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রাণবন্তভাবে ফুটে ওঠে।
র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্না, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
বক্তারা বাংলা নববর্ষের ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক চেতনার গুরুত্ব তুলে ধরে নতুন বছরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। অংকুর নাট্য একাডেমির উদ্যোগে সকালে আরেকটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রান্তিক শিশু পার্কে গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে নববর্ষ উদযাপন করে।
অপরদিকে সরকারি নুরুন্নাহার মহিলা কলেজ, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুল, পৌর মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি কেসি কলেজ, সরকারি বালক বিদ্যালয়, ঝিনাইদহ কলেজ, জামিলা খাতুন বালিকা বিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ছয়টি উপজেলার উপজেলা প্রশাসনও উৎসবে অংশ নেয়।
মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার ও প্রান্তিক শিশু পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য পরিবেশনার মধ্য দিয়ে নববর্ষের উৎসব উদযাপন অব্যাহত থাকে বলে আয়োজকরা জানান।

office@ukantho.com


Photo

মহেশপুরে জামায়াতের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে নিহত ১, আহত ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নির্বাচনী সমাবেশ...

Photo

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস: সাপের কামড়ে ঝিনাইদহের মহেশপুরে মিথিলা খাতুন (০২) নামে এক শিশুর...

Photo

আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন

এফএনএস:শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক...

Photo

বিয়েতে গান বাজানোয় কনের বাবা-মা-ভাইকে বেত্রাঘাত-জরিমানা

এফএনএস: নোয়াখালীর হাতিয়ায় বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানোকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত