সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   03-Apr-2026   84

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে অনুশীলন সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা শহরের ফজের আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পিটিআইয়ের অবসরপ্রাপ্ত ইনস্ট্রাক্টর ও কবি রাকিব হাসানের সভাপতিত্বে এবং কবি ও সামাজিক উদ্যোক্তা মো. ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়া রাণী চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক রানার প্রতিনিধি বসির আহাম্মেদ, কালবেলা প্রতিনিধি শেখ ইমন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রতিযোগিতায় প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে কবিতা আবৃত্তি, স্বরচিত গল্প লেখা এবং স্বরচিত কবিতা লেখাসহ বিভিন্ন সাহিত্যভিত্তিক বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে তাদের প্রতিভার স্বাক্ষর রাখে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের জন্য সাহিত্য ও সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ এবং সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

office@ukantho.com


Photo

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি...

Photo

চট্টগ্রামে সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

এফএনএস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন...

Photo

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ...

Photo

বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না: এনসিপির সারোয়ার তুষার

এফএনএস: বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে পারবে না বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত