রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

উচ্চকন্ঠ   30-Jun-2025   60

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার গান্না এলাকার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজে পিকেএসএফ’র সহযোগীতায় এ অনুষ্ঠানের আয়োজন করে রুরাল রিকস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। গান্না পরিবেশ ক্লাবের সভাপতি নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ নবী, আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন পরিবেশ ও আরইসিপি কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারী।
সেসময় বক্তারা, প্লাস্টিক পণ্য বা প্লাস্টিক ফুল ব্যবহার বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে পরিবেশবান্ধব উৎপাদন সামগ্রী ব্যবহারের উপর জোর আলোকপাত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থী ও এলাকার মানুষের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এর আগে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি গান্না বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

office@ukantho.com


Photo

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে: অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল...

Photo

ঝিনাইদহে ছেলের হাতুড়ির আঘাতে মায়ের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে...

Photo

ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ রেলের কর্মীর বিরুদ্ধে

এফএনএস: ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত