মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি: এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট

উচ্চকন্ঠ   02-May-2025   49

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাংচুর ও লুটপাট। ঘটনার দিন থেকে থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পুর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকা ঘুরে দেখা যায় ওই গ্রামের উত্তর পাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পুর্ব পাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০ টি বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়াল থেকে গরু খুলে নিয়ে যেতে দেখা গেছে। পরে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে পালিয়ে যায় লুটকারীরা। এদিকে ঘটনার দুদিন পেরিয়ে গেলেও পরিবারের পক্ষ থেকে এখন এজাহার না দেওয়ায় এখনও মামলা হয়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে আমরা তা মামলা হিসেবে গ্রহণ করব। আর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার সদর উপজেলার দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস ও আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলিম উদ্দিনের সমর্থক মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরও অন্তত ১০ জন।

office@ukantho.com


Photo

ব্যবসায়ীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

এফএনএস: ব্যবসায়ীর লাইসেন্সকৃত অস্ত্র ও গুলি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর...

Photo

ঝিনাইদহে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের...

Photo

নির্বাচন ইস্যুতে যা বললেন আসিফ

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।...

Photo

স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত