সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   18-Nov-2025   57

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলায় আসামীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার কালা গ্রামে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ মানববন্ধনের করে এলাকাবাসী।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধনে নিহতের পিতা সাব্দার বিশ্বাস, ভাই রুবেল হোসেন, স্ত্রী শম্পা খাতুন, খালা ছবেদা খাতুন, পদ্মাকর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আতিক হোসেন মল্লিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহন জমাদ্দার, পদ্মাকর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ এলাকাবাসী বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা বলেন, প্রবাসী মাহবুব হোসেন হত্যার ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র ১ জন আসামী গ্রেফতার হয়ে। বক্তারা দ্রুত বাকি আসামীদের গ্রেফতারের দাবী জানান। গত শনিবার সকালে সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কম্বোডিয়া প্রবাসী মাহাবুবকে কুপিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় রোববার রাতে নিহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনকে আগামী করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ছয় লেন সড়কের অধিগ্রহণকৃত জমির ন্যায্যমূল্যের দাবীতে মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বারকলিপি প্রদান

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ছয় লেন মহাসড়কের উন্নয়ন হোক, এটা আমরা...

Photo

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

এফএনএস: ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ...

Photo

চাপাতি দিয়ে কুপিয়ে ব্যাগ ছিনতাই, গ্রেপ্তার ৩

এফএনএস: সম্প্রতি রাজধানীর মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে...

Photo

মহেশপুরে ধানের শীষের পথসভায় জনতার ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত