সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

উচ্চকন্ঠ   27-Aug-2025   46

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ রেজা রাসেল (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আশুগঞ্জ বাজারসংলগ্ন এলাকার আব্দুল মোতালিবের ছেলে। তিনি শহরের ডাচ বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তা ছাড়াও তিনি আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এ ব্যাপারে নিহত রাসেলের বন্ধু ও ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি কাজী আসফাক শফিক আনান জানান, গত মঙ্গলবার রাতে রামরাইল এলাকায় একটি পাম্পে মোটরসাইকেলে তেল ভর্তি করে মহাসড়কে উঠার সময় একটি দ্রæতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ওসি মোজাফফর হোসেন জানান, মোটরসাইকেলটি দুটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে ট্রাকের নিচে চলে যায়। এতে ওই ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, নাহিদ রেজা রাসেলের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র, বর্তমান জেলা বিএনপি কমিটির ১ নম্বর সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি গভীর শোক প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, রাসেল আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের নিবেদিতপ্রাণ ছিলেন। তিনি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

office@ukantho.com


Photo

কিশোরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

এফএনএস: কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির...

Photo

আরও ১৪ জনের করোনা শনাক্ত

এফএনএস: দেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে...

Photo

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এফএনএস: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গাড়িচাপায় শিশু নিহত

এফএনএস: ভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ার পর কাভার্ডভ্যানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত