রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতা বিজু আটক

উচ্চকন্ঠ   10-Mar-2025   46

Photo

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার হয়েছে। সোমবার বেলা তিনটার দিকে কালীগঞ্জ থানা পুলিশ শহরের আড়পাড়াস্থ্য তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গত ৫ই আগষ্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাংচুর, পোড়ানো ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩ টি মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আ’লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুল রহমান বিজু তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বেলা ৩ টার দিকে থানার ওসিসহ পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিজুকে গ্রেফতার করে । তাকে সন্ধ্যার আগে ঝিনাইদহ আদালতে সোপ্র্দ্দ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ৫ই আগষ্টের পর থেকেই আ’লীগ নেতা বিজু পালিয়ে বেড়াচ্ছিল। এদিন সোমবার তার পারিবারিক এক অনুষ্টানে যোগ দিতে বাড়িতে এসেছিলেন বলে জানা যায়

office@ukantho.com


Photo

ঝিনাইদহের চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন, চার প্রার্থীর মনোনয়ন বাতিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে...

Photo

ঝিনাইদহে ডোঙ্গা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নদী বাঁচলে, বাঁচবে দেশ, সোনার এই বাংলাদেশ...

Photo

উপজেলায় নিম্ন আদালত গঠনের প্রস্তাব

এফএনএস: উপজেলা পর্যায়ে নিম্ন আদালত গঠন করার প্রস্তাব দিয়েছে স্থানীয়...

Photo

ঝিনাইদহে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে জেলা প্রশাসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত