মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   25-Apr-2025   41

Photo

এফএনএস: নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৮টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলাসহ মোট ১০ মামলার আসামি ডাকাত সরদার কোরবান আলী জসিমকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার মুছাপুর এলাকার আনোয়ার হোসেন টুটুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার কোরবান আলী জসিম কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর নবীর ছেলে। র‌্যাব জানায়, গ্রেপ্তার কোরবান আলী জসিম গত ২৪ ফেব্রæয়ারি রাত ২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে এক ব্যবসায়ীর গলায় কিরিচ ঠেকিয়ে তার ঘরে ডাকাতি করে। এই ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কোরবান আলীসহ তার দল বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেপ্তার এড়াতে সে গা ঢাকা দিয়ে থাকতো। র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে গত বৃহস্পতিবার তাকে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের নামও জানিয়েছে। তাদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জের দামোদরপুরে বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

এফএনএস: খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।...

Photo

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক

এফএনএস: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে...

Photo

ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছু আমাদের রাজনীতিতে জায়গা পাবে না: হাসনাত

এফএনএস: সদ্য অভিষেক হওয়া জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত