মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ফ্যামিলি কার্ডে গাফিলতি ঝিনাইদহ সমাজসেবার দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

উচ্চকন্ঠ   10-Jul-2026   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারের অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমে চূড়ান্ত অবহেলা ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্যের দায়ে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান ও শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিন। দুজনকেই ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা পাবেন।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার কার্যক্রম এবং নির্বাচনী ইশতেহারের অন্যতম বড় প্রতিশ্রুতি। এই কার্যক্রম বাস্তবায়নে যেকোনো গাফিলতি অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ। উভয় কর্মকর্তার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড কার্যক্রমে চূড়ান্ত মাত্রার অবহেলা প্রদর্শন ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্য প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ।
এই বিধিমালার ১২(১) অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মনে করেছে মন্ত্রণালয়। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপনে সই করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
সাময়িক বরখাস্তকৃত ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান জানান, গত ৫ জুলাইয়ে সচিবের এক চিঠিতে তিনি ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত হয়েছেন। কি কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা তিনি জানেন না। শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিনও একই কথা জানান।
উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র পরিবার চিহ্নিত করে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হয়। মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যের ওপরই এই কার্ডের সুবিধাভোগী নির্বাচন নির্ভর করে। ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মমিনুর রহমান ও শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফ উদ্দিন ভুলভাল ও ত্রুটিপুর্ণ তথ্য দিয়ে ফ্যামিলি কার্ড প্রকল্পকে প্রশ্নবিদ্ধ করছিল বলে অভিযোগ।

office@ukantho.com


Photo

তারেক রহমানকে সংবর্ধনা দিতে উপযুক্ত মাঠ খোঁজা হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর...

Photo

ইতিহাসের সেরা নির্বাচন হবে এবার: ইউএনডিপি

এফএনএস: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান...

Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাবিব ওসমান, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই : নাহিদ ইসলাম

এফএনএস: নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন নেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত