বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদন্ড

উচ্চকন্ঠ   20-Mar-2025   50

Photo

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি মৃত্যুদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক রোকশানা বেগম হেপীর আদালত এ রায় দেন। মৃত্যুদন্ডের পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আসামিকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ সাজার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, রফিকুল ইসলাম কারাগারে ছিল। রায় ঘোষণার আগে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে, সাত বছরের শিশু জারিয়া আক্তার ২০১৭ সালের ১ অক্টোবর ভোর ৬টার দিকে রুম থেকে বাথরুমে যায়। সাড়ে ৬টা পর্যন্তও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে পুলিশ রফিকুলের রুম থেকে জারিয়ার মৃতদেহ উদ্ধার করে। পরদিন পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে রফিকুল। ওই ঘটনায় জারিয়ার বাবা জাকির হোসেন পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। এরপর চার্জগঠন করে বিচার শুরু হয়। বিচারিক কার্যক্রম শেষ করে আদালত রায় ঘোষণা করলেন।

office@ukantho.com


Photo

রাজধানীতে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ৫১

এফএনএস: দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত যৌথবাহিনীর...

Photo

বাংলাদেশে সাজা হলে যুক্তরাজ্যে এমপি পদ ছাড়ার চাপে পড়তে পারেন টিউলিপ

এফএনএস: পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নেওয়ার...

Photo

ফ্যাসিস্ট হাসিনা খুন করে পালিয়ে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে: ডা: জাহিদ

এফএনএস: সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ধিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

Photo

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও চেক জালিয়াতিসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত