শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ এসআরবি-৬ এর অভিযান ২৮ হাজার পিস ইয়াবা, বিপুল পরিমাণ টাকা, ওয়াকিটকি’সহ আটক ১

উচ্চকন্ঠ   09-Oct-2026   21

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: এসআরবি-৬, ঝিনাইদহ ক্যাম্পের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, খেলনা পিস্তল ও ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে মাগুরা সদর পৌরসভার কলেজপাড়া এলাকার একটি বাড়ি থেকে এসব মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে ঝিনাইদহ এসআরবি-৬ এর একটি চৌকস দল।

গ্রেফতার ব্যক্তির নাম রাশেদ শেখ (৪১)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মালিপাড়া গ্রামের মোস্তফা শেখের ছেলে।

অভিযানে ২৮ হাজার পিস ইয়াবা, একটি খেলনা পিস্তল, টাকা গননার মেশিন, একটি প্রিন্টার, মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকা, ৪ টি ল্যাপটপ, ওয়াকিটকি ও প্রেস বুম মাইক্রফোন উদ্ধার করে এসআরবি-, ঝিনাইদহ ক্যাম্প।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ পাড়ার সপ্ন বিলাস বাড়ির ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন ইয়াবা ও মাদক ব্যবসার মূল হোতা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন। ওই বাড়িতে অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্প। এসআরবি’র উপস্থিতি টের পেয়ে মূল হোতা দীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন পালিয়ে যায়। পরে ওই বাসা থেকে রাশেদ শেখ কে আটক করে এসআরবি।

এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবিন সরকার সুমন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া মাদক, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম এসআরবি হেফাজতে রয়েছে।

office@ukantho.com


Photo

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা

এফএনএস: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত...

Photo

ঝিনাইদহে জমজমাট ফল উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশীয় ফলের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত...

Photo

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সফিউল্লাহর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: সাবেক সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত