রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

উচ্চকন্ঠ   27-Nov-2025   79

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী জননেতা হামিদুল ইসলাম হামিদের নির্দেশনায় ত্রিলোচনপুর ইউনিয়নের তালেশ^র বাজার ও লাউতলা বাজারসহ বিভিন্ন গ্রামে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গণসংযোগকালে নেতৃবৃন্দ বাজার ও গ্রামবাসীর কাছে তারেক রহমানের সালাম পৌছে দেন এবং তার ডাকে সাড়া দিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আইনুল হাসানের ছোট ভাই বিএনপি নেতা রেজাউল ইসলাম, উপাজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল আীলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহামন মিলন, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান আলী খোকন, যুবনেতা হাসানুর রশিদ মন্নু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের পৌর আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। গণসংযোগ শেষে লাউতলা ও তালেশ^র বাজারে পৃথক দুটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবার রহমান মিলনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য দানকালে নেতৃবৃন্দ জননেতা হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দানের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে তীব্র যানজটে জনদূর্ভোগ চরমে

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরে প্রতিদিনই...

Photo

হাজার হাজার কর্মসংস্থান হবে: আশিক চৌধুরী

এফএনএস: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক...

Photo

কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাকিস্তান-বাংলাদেশ...

Photo

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারী নিহত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত