বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিএনপির দুই গ্রæপে সংঘর্ষ, আহত ১০

উচ্চকন্ঠ   15-Jun-2025   50

Photo

এফএনএস: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন দলের একাংশের নেতাকর্মীরা। এ সময় ঘোষিত কমিটির নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই গ্রæপের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি দলীয় সূত্র জানায়, গত শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলন, ১ নম্বর আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী আহমেদ সিদ্দিকীর স্বাক্ষরিত দলীয় প্যাডে ওই সব অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটি অনুমোদনের পর থেকেই কালিয়াকৈর উপজেলা বিএনপির একাংশ ওই কমিটিকে প্রত্যাখ্যান করে। এর জেরে রোববার দুপুরে তারা উপজেলার সাহেব বাজারে পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এদিকে, নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে অপর একটি অংশ এদিন সকালে বিজয় মিছিল করে। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়পক্ষের নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। বিএনপির দুই গ্রæপের সংঘর্ষে কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সাধারণ স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মুহূর্তে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল ও তার আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তবে এ ঘটনায় কোনও পক্ষের নেতাকর্মী আটক হয়নি।

office@ukantho.com


Photo

১২০ টন ত্রাণ সামগ্রী নিয়ে ইয়াঙ্গুনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ

এফএনএস: মিয়ানমারে ভূমিকম্প ও দুর্গত মানুষের জন্য দ্বিতীয় পর্যায়ের...

Photo

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর...

Photo

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু...

Photo

শৈলকুপায় বিয়ে বাড়িতে বিএনপি নেতার হামলা, আহত-৭

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত