শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অভিযান শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চকন্ঠ   01-Mar-2026   72

Photo

এফএনএস: দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অতি শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ আছে, তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আমাদের পরিকল্পনা এখানে ফাঁস করতে চাই না। কোনোকিছু বাদ থাকবে না। এ বিষয়ে আমি অত্যন্ত কঠোর।” চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গোলাগুলির ঘটনায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছিল। পুলিশের নজরদারিতে সেই ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, বাসায় প্রহরা দেওয়া হয়। হয়তো সুবিধা না পেয়ে ওই সন্ত্রাসীরা দুই মাস পরে আবার হেভি অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। মন্ত্রী বলেন, “ওদের চিহ্নিত করা গেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি খতিয়ে দেখছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্বরাষ্ট্রমন্ত্রী দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে স্থিতিশীলতা আসে, মানুষের মনে শান্তি এবং নিশ্চয়তা আসে। গত ১৩ দিনে আমরা পরিস্থিতি দৃশ্যমান করতে পেরেছি। নরসিংদীতে একটি নৃশংস হত্যাকাণ্ডের পর ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে বলা হয়েছে, করা হয়েছে।” মুজিবুর রহমান, চট্টগ্রামের স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জানিয়েছেন, গত শনিবার সকালে চন্দনপুরায় তার বাড়িতে হেভি অস্ত্র নিয়ে গুলি চালানো হয়। বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র আমাদের কোম্পানি থেকে চাঁদা দাবি করছিল। প্রথমবার গুলি চালানোর সময় পুলিশ ছিল, এবার বাড়ির পেছন থেকে গুলি করা হয়েছে। এভাবে চলতে থাকলে ব্যবসার পরিবেশ বিঘ্নিত হবে।” মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী খুব দ্রুত তদন্ত সম্পন্ন করবে এবং নির্ধারিত সময়ের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। “বিচারকরা স্বাধীনভাবে বিচার করবেন। আমরা আমাদের আন্তরিকতার সঙ্গে সব বিষয়গুলো মোকাবিলা করছি।”

office@ukantho.com


Photo

নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নারীকে জীবিত উদ্ধার

এফএনএস: ময়মনসিংহে নিখোঁজের তিন দিন পর ম্যানহোল থেকে নিলুফার ইয়াসমিন...

Photo

ঝিনাইদহে আনার বাগান: বিদেশি ফলে লাখ টাকার সম্ভাবনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগিহুদা...

Photo

সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস: সন্ত্রাস দমনে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া...

Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত