সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মব সামলানোয় ধানমন্ডি থানার ওসিকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

উচ্চকন্ঠ   22-May-2025   41

Photo

এফএনএস: রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার। পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। গত বুধবাররাতে ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, পেশাদারিত্ব ও ধৈর্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমাকে বিশেষভাবে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ওই পোস্টে আরও বলা হয়, ডিএমপি কমিশনার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভ‚য়সী প্রশংসা করেন। পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতা (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমতও ব্যক্ত করেন তিনি। প্রসঙ্গত, গত সোমবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টা করে একদল তরুণ। তারা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নেয়। গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশের সঙ্গে বাকবিতন্ডা হয় তরুণদের। তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিসহ তিনজনকে আটক করে পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি ক্যশৈন্যু মারমা ঘটনাস্থলে ছিলেন। তাদেরকে ধানমন্ডি থানায় প্রায় ১৩ ঘণ্টা আটক রাখার পর মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

office@ukantho.com


Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে...

Photo

কোটচাঁদপুরে ঘাস পোড়া বিষ পানে ১৪ দিন পর মৃত্যু

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘাস পোড়া...

Photo

আবারো অপরাধ জগতে সক্রিয় ঝিনাইদহের সেই মালেক ও বাবুল মাস্তান, নেপথ্যে ডাকবাংলার বারি মোল্লা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, কৃষক আলফাজ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত