সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

দিনাজপুরে নদী থেকে ২ যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   12-Jan-2026   76

Photo

এফএনএস: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কাঁকড়া নদী থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলা ব্রিজ সংলগ্ন বানিয়া খাড়ি এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। লাশ দুটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, তাদের আনুমানিক বয়স প্রায় ৩০ বছর। লাশ দুটির পরনে জ্যাকেট, মাফলার ও টুপি ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে দুই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে জানান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি নদী থেকে উদ্ধার করে। চিরিরবন্দর থানার ওসি মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার করা লাশ দুটির সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম জানান, দুটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। চিরিরবন্দর থানাসহ আশপাশের থানাগুলোতে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী...

Photo

এম,পি ছিলেন অতিথি, তারপরও অনুমতির অজুহাতে মাহফিল বন্ধ করলেন ইউএনও ও পুলিশ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের হস্তক্ষেপে...

Photo

শৈলকুপায় লোমহর্ষক জোড়া খুনের আসামীরা বিদেশে পালাচ্ছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় একইসাথে...

Photo

আওয়ামী লীগের মিটিং-মিছিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যৌথ সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: আওয়ামী লীগের মিটিং-মিছিল ও...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত