শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুরে একই বাড়ি থেকে ৫টি গরু চুরি

উচ্চকন্ঠ   16-Sep-2025   55

Photo

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামে একটি বাড়ি থেকে ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই চুরি সংগঠিত হয় বলে জানা গেছে। পার্শ্ববর্তী বাওড়ের গার্ড নিলু জানান, রাত ২টা থেকে বাওড়ে আমার ডিউটি ছিলো। আমার সঙ্গী ইসমাইল ভাইকে ডাকতে যাচ্ছিলাম তাকে সাথে নিয়ে বাওড় পাহারায় যাবো বলে। গাড়ি ও লোকজন দেখে আমি তাদের কাছে যায়, তখন চোর চক্রের সদস্যরা আমার গলায় ধারালো অস্ত্র ও মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখিয়ে বেন্দে রাখে। ভয়ে আমি কথা বলতে পারেনি। তারা সংখ্যায় ১০ থেকে ১২ ছিলো। আমি কাউকে চিনতে পারিনি।
কাগমারি গ্রামের হযরত আলীর ছেলে ভুক্তভোগী গরুর মালিক আলম ও কলম জানান, আমরা বাড়িতে ঘুমিয়ে ছিলাম। পাশের বাওড়ের গার্ড নীলুর চিৎকার শুনে আমরা ঘুম থেকে উঠি। তখন নিলু বলে তোমাদের গরু সব চোরেরা গাড়ি বোঝাই করে নিয়ে গেছে। পরে দেখি আমাদের গোয়ালে কোন গরু নেই, ফাঁকা গোয়াল। গোয়ালঘর থেকে ৩টি গাভি ও ২টি বাছুরসহ মোট ৫টি গরু নিয়ে গেছে চোরেরা। চার লাখের ও বেশি টাকার ক্ষতি হয়েছে আমাদের।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওছি ) কবির হোসেন মাতুব্বর বলেন মৌখিক ভাবে ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়েছিলাম। গরু গুলো একেবারেই অরক্ষিত অবস্থায় ছিলো। সড়কের পাশে একদম ফাঁকা গোয়াল ঘর। গরুর মালিকপক্ষ কাউকে সন্দেহ করতে পারছেন না। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলা ট্রাইব্যুনালে স্থানান্তর, অভিযোগ গঠনের শুনানি বুধবার

এফএনএস: মাগুরার আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য...

Photo

জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা

এফএনএস: আজ মঙ্গলবার জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে...

Photo

আমরা সবাই বাংলাদেশী, এখানে সাম্প্রদায়িকতার স্থান হবে না: বিএনপি নেতা হামিদ

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক...

Photo

জাতীয় না স্থানীয় নির্বাচন আগে, সিদ্ধান্ত নেবে সরকার: ইসি

এফএনএস: স্থানীয় নির্বাচন আগে হবে, নাকি জাতীয় নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত