সোমবার | ৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

উচ্চকন্ঠ   02-Sep-2025   59

Photo

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে নানা কর্মসূচির মধ্য দিয়ে।
সকাল ৯টায় উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে সালাহউদ্দীন বুলবুল, সাফদারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান বাবুল, যুগ্ম আহ্বায়ক আলমগীর খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কাশেম বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্য সচিব মাহফুজ আলম মামুন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফানসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
প্রতিষ্ঠার পটভূমি
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা ঘোষণা করেন। স্বাধীনতা-পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ও জনগণের প্রত্যাশার পটভূমিতে বিএনপি আত্মপ্রকাশ করে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে।
১৯৮১ সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দলের নেতৃত্বে আসেন তাঁর সহধর্মিনী বেগম খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে বিজয়ের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালেও দলটি সরকার গঠন করে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: বেগবতী নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় প্রশাসনের...

Photo

কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি নানা উৎসব আয়োজনে বুধবার ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

ঝিনাইদহে হানাদারমুক্ত দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গর্ব আর শ্রদ্ধায় ঝিনাইদহে পালিত হলো...

Photo

মসজিদে ৩ জনকে খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এফএনএস: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত