মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   07-Oct-2025   121

Photo

এফএনএস: লক্ষ্মীপুরে বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে পশ্চিম চরমনসা গ্রামের মহব্বত আলী মুন্সিবাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রুবেলের বোন নয়ন আক্তারের দাবি, রুবেলকে তার স্ত্রীর পছন্দ হয়নি। এতে বিয়ের পর থেকেই তাদের বিরোধ চলে আসছিল। গত সোমবার রাতে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। তিনি এ হত্যার বিচার চেয়েছেন। তবে রুবেলের স্ত্রী রিয়া আক্তার বলেন, আমার সঙ্গে রুবেলের কোনো ঝগড়া হয়নি। তিনি আমাদের ঘরেও আসেননি। আমাদেরকে ফাঁসাতেই বাড়ির সামনে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রুবেল ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের আশার বাড়ির বেল্লাল মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ফেব্রুয়ারি মাসে রুবেল ও রিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার রাতে রুবেল তার বাড়িতেই ছিল। শ্বশুরবাড়ি থেকে ফোন আসে, তখন সে তার স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি করে মোবাইল ফোনে। একপর্যায়ে রুবেল শ্বশুরবাড়িতে চলে যায়। মঙ্গলবার ভোরে ওই বাড়ির লোকজন গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। রুবেলের শাশুড়ি পারভিন বেগমসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত করে এই ঘটনায় পরবর্তী আইনিব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

জাতীয় পর্যায়ে শীর্ষ স্থানে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইলেকট্রনিক ডাটা ট্র্যাকিংসহ জনসংখ্যা...

Photo

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে...

Photo

ঝিনাইদহে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার...

Photo

পিরোজপুরে ভাত রান্না নিয়ে বিরোধের জেরে মাকে হত্যা, যুবক গ্রেপ্তার

এফএনএস: পিরোজপুরের কাউখালীতে ভাত রান্নাকে কেন্দ্র করে বিরোধের জেরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত