সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

সারা দেশে বৃষ্টি, থাকবে আরও ৪-৫ দিন

উচ্চকন্ঠ   28-Jul-2025   57

Photo

এফএনএস: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০ মিলিমিটার, রাজশাহীতে ২ মিলিমিটার, রংপুরে ৪ মিলিমিটার, ময়মনসিংহে ১ মিলিমিটার, সিলেটে ৩১ মিলিমিটার, চট্টগ্রামে ৭২ মিলিমিটার, খুলনায় ৮ মিলিমিটার, বরিশালে ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১ আগস্ট পর্যন্ত আবহাওয়ার এই অবস্থা বিরাজ করবে। ১ আগস্ট থেকে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন...

Photo

মহেশপুরে পিটিয়ে মারা হলো বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে...

Photo

দুই বছরেও মেলেনি এমপি আনার হত্যার চূড়ান্ত রহস্য, মরদেহের খণ্ডাংশ না পাওয়ায় হয়নি জানাজা ও দাফন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের তিনবারের সাবেক...

Photo

রংপুরে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, যুবদলের ২ নেতাকে বহিষ্কার

এফএনএস: রংপুর নগরীতে ক্যাবল অপারেটর কার্যালয়ে হামলা, ভাঙচুর, কর্মকর্তাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত