মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   31-Jan-2026   56

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: "একতা যুব উন্নয়ন ক্লাব" এর আয়োজনে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ- চুয়াডাঙ্গা মহাসড়ক সংলগ্ন একতা যুব উন্নয়ন ক্লাবের কার্যালয়ে শুক্রবার বিকাল ০৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রোগী দেখা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। স্বাস্থ্য সেবা প্রদাণ করেন-
ডাঃ রিফাত বিন শরীফ এমবিবিএস (ঢাকা) সিসিডি (বারডেম) এমসিজি (BGHRI) মেডিকেল অফিসার ক্যাম্পাস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার- ঝিনাইদহ। ডাঃ রিফাত বিন শরীফ স্বাস্থ্য সেবা প্রদান করেন - জ্বর, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি, সদি, বুকে ব্যথা, গ্যাস্ট্রিক, পেট ব্যথা, বদহজম, কিডনি ও প্রস্রাবের রোগীদের। এসময় ডাক্তারের সহকারী হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্টার্ড নার্স ফাহিদুল ইসলাম। এর আগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ক্লাবের সভাপতি নাজমুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সুমন হোসেন, মামুন হোসেন, নাজির হোসেন, এরশাদ বিশ্বাস, মাসুম হোসেন, সোহানুর রহমান, শাকিল হোসেন, বিপ্লব শেখ, সুলতান শেখ, আজিম হোসেন, তারিকুল ইসলাম প্রমুখ।মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে আসে- গোপিনাথপুর, ভেন্নাতলা, মথুরাপুর, লক্ষীকোল, বাড়ীবাথান গ্রাম সহ বিভিন্ন পাড়া মহল্লার অসুস্থ ব্যক্তিরা। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একতা যুব উন্নয়ন ক্লাবের সাধারণ সম্পাদক সালাম হোসেন। মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা সেবা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। তারা বলেন এই ধরনের সেবা প্রতি মাসে একবার করলে আমরা সবাই উপকৃত হবো।

office@ukantho.com


Photo

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেল বাস

এফএনএস: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পদ্মায় ডুবে গেছে বাস। গতকাল...

Photo

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

এফএনএস: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়কে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে...

Photo

মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ...

Photo

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানিকে পিটিয়ে হত্যা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাওয়া টাকা চাওয়াকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত