সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ১

উচ্চকন্ঠ   18-Apr-2025   69

Photo

এফএনএস: স¤প্রতি রাজধানীর মিরপুরে একটি রিকশা আটকে চাপাতি ঠেকিয়ে ছিনতাই করার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় শাকিল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। শুক্রবার সকাল সোয়া ৬ টার দিকে গাজীপুরের পূবাইল থানা পুলিশের সহায়তায় কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে দিকে ভিকটিম অংগ্যজাই মারমা (২৭) তার চাচাতো বোনের সঙ্গে শান্তি পরিবহনের বাস থেকে নেমে রিকশায় করে পশ্চিম শেওড়াপাড়ার বাসায় যাচ্ছিলেন। তাদের বহনকারী রিকশা মান্নান সরণির কাছে পৌঁছালে ইমরান খান সাকিব ও তার দুই সহযোগী মোটরসাইকেলে করে এসে ধারালো চাপাতি হাতে ভিকটিম ও তার চাচাতো বোনকে ভয় দেখায়। তারা জোর করে ভিকটিমের কাছ থেকে একটি মানিব্যাগ (যাতে নগদ আড়াই হাজার টাকা, তিনটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মেট্রোকার্ড ও মূল্যবান কাগজপত্র ছিল) এবং তার চাচাতো বোনের গলার একটি রুপার চেইন ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিরপুর মডেল থানা পুলিশের নজরে আসে। পুলিশ ভিকটিমের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেয়। অংগ্যজাই মারমার অভিযোগের ভিত্তিতে ১৭ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়। থানা সূত্র জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। শুক্রবার সকালে গাজীপুরের পূবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান সাকিব ওরফে শাকিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও ছিনতাই হওয়া আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে গ্রেপ্তারকৃত শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানাধীন পূর্ব মনিপুরে বাবা হজুর মসজিদ সংলগ্ন সুন্দরবন ফার্নিচারের কারখানার ছাদ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত শাকিল একজন পেশাদার ছিনতাইকারী। রেকর্ডপত্র পর্যালোচানায় জানা যায়, তার বিরুদ্ধে মিরপুর মডেল থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত শাকিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে জড়িত অপর দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দুই নারী দগ্ধ

এফএনএস: চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা...

Photo

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি

এফএনএস: ওমান ফেরত স্বজনকে বাড়িতে আনতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল একই...

Photo

ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দিনব্যাপী ঝিনাইদহে নারী ও কন্যা শিশুর...

Photo

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত