বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ধান কাটতে গিয়ে পাওয়া গেলো নিখোঁজ কন্যা শিশুর ক্ষত-বিক্ষত লাশ

উচ্চকন্ঠ   06-May-2026   63

Photo

এফএনএস: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৬ বছরের এক শিশুর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ৩৯ ঘণ্টা পর গতকাল বুধবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে জান্নাত নামে শিশুটির লাশ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে হুগলি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রামমোহন পালের (খোকন) ক্ষেতে ধান কাটতে গিয়ে শ্রমিকরা শিশুটির লাশ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত শিশু জান্নাত কৈলাটি ইউনিয়নের জাউশি গ্রামের আরশাদ মিয়ার মেয়ে। তার বাবা আরশাদ মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। গত মঙ্গলবার কলমাকান্দা থানায় তার বাবা একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। শ্রমিকরা জানান, শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। বুক থেকে নিচের অংশ, পায়ের দুই পাতা বাদে শরীরের বেশিরভাগ অংশ বন্যপ্রাণীতে খেয়ে ফেলেছে। লাশটি খুবই ক্ষত-বিক্ষত ও বিকৃত অবস্থায় ছিল। কলমাকান্দা থানার ওসি মো. সিদ্দিক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার শিশুটির পরিবার নিখোঁজের বিষয়ে জিডি করেছিল। আমরা লাশ উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

office@ukantho.com


Photo

শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই বিএনপির কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান

হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় ভয়াবহ অগ্নিকান্ডে...

Photo

রক্ত দিতে হলে সামনের সারিতে, ক্ষমতার প্রশ্নে খুঁজে পাওয়া যায় না: হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত...

Photo

সাদাপাথরে লুটপাট: ইউপি চেয়ারম্যান আলমগীর আলম গ্রেপ্তার

এফএনএস: সিলেটের পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা থেকে বালু ও পাথর লুটপাটের...

Photo

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার একটি বাসা থেকে নাহিদা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত