বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার তানভীর সাময়িক বরখাস্ত

উচ্চকন্ঠ   16-Feb-2025   56

Photo

এফএনএস: কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে (সাবেক পুলিশ সুপার কুষ্টিয়া) কুষ্টিয়া সদর থানার মামলায় গত ২৬ ডিসেম্বর গ্রেফতার করা হয়। একই দিন আদালতে হাজির করা হলে তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত। তাই সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

office@ukantho.com


Photo

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন নির্বাচন সম্পন্ন: মোচিকের রিংকু সভাপতি, জাহিদ দপ্তর সম্পাদক ও মিলন সদস্য

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের...

Photo

নরসিংদীতে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী পলাতক

এফএনএস: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে গলাটিপে হত্যার...

Photo

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, ফিরলেন পোড়া ব্যাগ হাতে

এফএনএস: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে...

Photo

কালীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত দুইশত শিক্ষার্থীকে ইউএনও’র সংবর্ধনা প্রদান

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত