রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশন নির্বাচন সম্পন্ন: মোচিকের রিংকু সভাপতি, জাহিদ দপ্তর সম্পাদক ও মিলন সদস্য

উচ্চকন্ঠ   04-Aug-2025   45

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান রিংকু ফেডারেশেনের সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সাথেই মোচিকের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক ও সহ সাধারণ সম্পাদক মিলন বিশ্বাস কার্যনির্বাহি সদস্য নির্বাচিত হয়েছে।
রোববার ৩ আগষ্ট ঢাকাতে বাংলাদেশ চিনিশিল্প ভবনে ( মতিঝিল) প্রধান কার্ষালয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্ষন্ত একটানা বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে বে-সরকারী ফলাফলে সভাপতি পদে- শফিকুর রহমান রিংকু গোলাপ ফুল প্রতিকে ৮৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম আব্দুল কুদ্দুস ছাতা প্রতিকে পেয়েছেন ৫০ ভোট। সাধারন সম্পাদক পদে- জায়েদ হোসেন গরুর গাড়ী প্রতিকে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম মাসুদ রানা বই প্রতিকে পেয়েছেন ৭২ ভোট। উল্লেখ্য,বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারি ফেডারেশনের এবারের নির্বাচনে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকল থেকে মোট ৩ জন শ্রমিক নেতা কেন্দ্রিয় ফেডারেশনে স্থান করে নিয়েছে।

office@ukantho.com


Photo

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের গুলিতে শৈলকুপার রণি নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের...

Photo

প্রভাবশালী নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরকীয়া: উল্টো মিথ্যা মামলায় জেল-জুলুমের শিকার ভুক্তভোগী পরিবার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় গ্রিস প্রবাসী...

Photo

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

নওগাঁয় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা থানায় পরিচালিত মাদকবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত