প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক
উচ্চকন্ঠ 21-Apr-2025 56
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ পৌরসভার ঢাকালে পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৪৫ লিটার চোলাই মদসহ শিখা রানী দাস (৩০) নামে এক নারীকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার উত্তম কুমার দাসের স্ত্রী।
সোমবার রাত ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অভিযানে শিখা রানীর বাড়ি থেকে ৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার জানান, শিখা রানী দাস ও তার স্বামী উত্তম দাস দীর্ঘদিন ধরে এই বাংলা মদের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, কালিগঞ্জ এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
office@ukantho.com