বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ১০০ পিচ ইয়াবাসহ ০১ জন গ্রেফতার

উচ্চকন্ঠ   11-Aug-2025   61

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ওহিদুল ইসলাম (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ওহিদুল কালীগঞ্জের নিয়ামতপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের পুত্র।
কালীগঞ্জ থানা প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার কাশিমা গ্রামের জাকির হোসেনের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর থেকে ১টি লাল-কালো রংয়ের পালসার মটর সাইকেলে ১০০ পিচ ইয়াবা বহনকালে ওহিদুল ইসলামকে গ্রেফতার করে। এসময় ১টি পালসার মটর সাইকেল, রেজি: নং-যশোর ল-১২-২০৭৮, চ্যাসিস নং-MD2AHCZXGWK-86099, ইঞ্জিন নং-DHZWFJ19142 ও ১০০ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে কালীগঞ্জ থানার এস.আই আমিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেন।
এলাকাবাসী জানায় গ্রেফতারকৃত ওহিদুল দীর্ঘদিন ধরে যখন যে দল ক্ষমতায় থাকে তাদের সাথে সক্ষতা গড়ে তুলে তাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে তার নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় মটর সাইকেলে করে মাদক সরবরাহ করে আসছে। ইতিপূর্বে সে কয়েকবার গ্রেফতার হলেও তার ব্যবসা কমেনি বরং আরো বৃদ্ধি পেয়েছে। এ কুখ্যাত মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তিসহ তার গডফাদারদের অবিলম্বে গ্রেফতার করে এলাকাকে মাদকমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান এলাকাবাসী।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন দাবিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

ঝিনাইদহে দেশের প্রথম ধাপের ১০ স্পোর্টস ভিলেজের একটি নির্মাণ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি...

Photo

ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, ভ্রমণে সতর্কতা জারি বাংলাদেশের

এফএনএস: ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের...

Photo

কালীগঞ্জে পরিবেশ অধিদপ্তর তিনটি ইটভাটার চুল্লি প্রাচীর গুড়িয়ে দিলেও ভাঙেনি চুল্লি

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পৌর এলাকার মধ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত