বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   14-Apr-2025   101

Photo

এফএনএস: নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার দুপুরে শিবপুর থানার ভরতের কান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান। মৃত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে তারেক (৪০) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত নারীর স্বজনদের বরাতে ওসি বলেন, সকালে সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মরদেহ দেখতে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তারেকের সঙ্গে তার স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত শনিবার রাতের কোনো এক সময় স্ত্রীকে গলাটিপে হত্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তারেক মিয়া পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।” নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

রাকিবুজ্জামান পাপ্পুকে নড়াইল জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নির্বাচিত করার দাবিতে সংবাদ সম্মেলন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: জাতীয়তাবাদী ছাত্রদল কালিয়া...

Photo

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ির সন্ধান

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল...

Photo

মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা ঝিনাইদহের নতুন জেলা প্রশাসকের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি)...

Photo

জুলাই শহীদদের গণকবর: ডিএনএ টেস্টে শনাক্ত হবে লাশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের লাশগুলো...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত