রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ির সন্ধান

উচ্চকন্ঠ   10-Jun-2025   58

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের বিলাশ বহুল কোটি টাকার ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে। পুলিশ ও স্থানীয়রা এই কোটি টাকার গাড়িটি আনারের বলে ধারণা করছেন।
গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সোমবার (৯ জুন) রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো রঙের গাড়িটির নম্বর ”ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০”।
এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে জানান এই কর্মকর্তা।
স্থানীয়রা বলেন, প্রথমে আমরা গাড়িটির সন্ধান পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি পান। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রে তার নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমরা প্রথমে শুনতে পাই যে, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী ছিলেন এক সময়। তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে গাড়ির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ, গত বছরের ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

office@ukantho.com


Photo

নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের, ৮ জনের নাম উল্লেখ, অজ্ঞাত আসামি ১১৫; প্রতিবাদে থানা ঘেরাও

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর...

Photo

রুমিন ফারহানা বিএনপির আ.লীগ বিষয়ক সম্পাদক: হাসনাত আবদুল্লাহ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

Photo

ঝিনাইদহে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

বছির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান...

Photo

নভেম্বরে গণভোট চায় জামায়াত

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে গণভোট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত