রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

উচ্চকন্ঠ   07-Jan-2026   63

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার বিকেলে শহরের থানা রোডস্থ বিএনপি দলীয় কার্যালয় সংলগ্ন চিত্রা নদীর পাড়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি নেতা নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ বাসার উদ্দিন। দোয়া মাহফিলে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

office@ukantho.com


Photo

বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল আরও ২ জন

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায়...

Photo

কালীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে মেইড ইন ইন্ডিয়া লেখা পিস্তল ও গুলি উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জেলার কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া...

Photo

কালীগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন আসামী, গ্রেফতার করেছি বলে দাবী করলেন ওসি

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া...

Photo

ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ শূন্যে নামিয়ে আনবো: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ফলে বাংলাদেশি পণ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত