সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ধর্ষণের মিথ্যা মামলায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন আসামী, গ্রেফতার করেছি বলে দাবী করলেন ওসি

উচ্চকন্ঠ   08-Jan-2026   153

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নদীপাড়া আরপাড়া এলাকায় দায়ের হওয়া ধর্ষণের মিথ্যা মামলার আসামি মো. শাহিনুর রহমান ৮ ডিসেম্বর বুধবার সকাল ১০:২০ এ স্বেচ্ছায় থানায় কালীগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের আগে থানার সামনে শাহিনুর রহমান সাংবাদিকদের জানান, “আমি নির্দোষ। আইনের প্রতি শ্রদ্ধা রেখে স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করছি।” তিনি আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো।
ঘটনার বিবরণে জানা যায়, আড়পাড়া নদীপাড়া এলাকার এক নারী সম্প্রতি মো. শাহিনুর রহমান ও মো. হাসান নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। তবে এলাকাবাসীর দাবি, ওই নারী দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। সম্প্রতি তাকে তার নিজ বাসা থেকে দুইজন পুরুষের সঙ্গে আটক করে গাছের সাথে বেঁধে রাখে স্থানীয় উত্তেজিত জনতা। পরবর্তীতে পরবর্তীতে প্রতিহিংসার বশবর্তি হয়ে ওই নারী মিথ্যা মামলা দায়ের করেছেন।
সেই মামলায় শাহিনুর বুধবার থানায় আত্মসমর্পণ করেন। তবে, শাহিনুর রহমানের থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণের বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন আসামীকে নিজ বাসা থেকে গ্রেফতারের দাবী করেছেন।

office@ukantho.com


Photo

মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

এফএনএস: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায়...

Photo

বিদ্যুৎ সাশ্রয়ের সময়ে কাঠাল গাছে আলোকসজ্জা: ঝিনাইদহে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বানের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান অপারেশন, ভোগান্তিতে প্রসূতিরা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য...

Photo

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত